উদ্বোধন হলো কোচবিহার জেলা বইমেলার
দি নিউজ লায়ন ; রবিবার উদ্বোধন হলো কোচবিহার জেলা বইমেলার।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মেলার উদ্বোধন করেন। কোচবিহারের রাজা সহ রাজা রামমোহন রায় ও রায়সাহেব পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তারপর নীল সাদা রঙের বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী মঞ্চ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, রাজবংশী ভাষা একাডেমীর চেয়ারম্যান বংশী বদন বর্মন, কোচবিহার জেলার জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ।
উদ্বোধনী মঞ্চের নামকরণ করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এর নামে ,তার প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্বোধনী বক্তৃতা শুরু হয় এবং সর্বশেষে দুজন জেলার কবি সাহিত্যিক কে পুরস্কৃত করা হয় ও তাদের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয় বলেও জানা যায়।

Post a Comment